যোগফল প্রতিবেদক:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পুলিশের অভিযানে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) উপজেলার হারিছনগর (নতুনপাড়া) এলাকায় অভিযান চালিয়ে জুয়েল মিয়া (৩৫) নামে ওই আসামিকে গ্রেপ্তার করে বিশ্বম্ভরপুর থানা পুলিশ।
গ্রেপ্তার জুয়েল মিয়া হারিছনগর (নতুনপাড়া) গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তিনি সিআর মামলা নম্বর-৩৭৩/২০১৯-এর সাজা ওয়ারেন্টভুক্ত আসামি। ওই মামলায় আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ টাকা জরিমানা করেন।
পুলিশ জানায়, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় এবং বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমদ উল্যা ভূঁইয়ার তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। এতে এএসআই (নিঃ) আব্দুর রবসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযান শেষে গ্রেপ্তার জুয়েল মিয়াকে পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিশ্বম্ভরপুর থানা পুলিশ।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম