যোগফল প্রতিবেদক:
ইরানের লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হামলার অংশ হিসেবে দেশটির দুটি সরকারি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চালানো এ হামলার বিষয়ে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস প্রতিবেদন প্রকাশ করেছে। পরে জিও নিউজও এ খবর জানিয়েছে।
হরমুজ প্রণালি ও এর আশপাশের অঞ্চলে বাণিজ্যিক জাহাজ এবং মার্কিন বাহিনীর ওপর ইরানের তৈরি করা হুমকি মোকাবিলার লক্ষ্যে পরিচালিত মার্কিন সামরিক অভিযান এবার আরও বিস্তৃত হয়েছে।
অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অভিযানের অন্যতম কৌশল ছিল ‘ট্যাংকারের বদলে ট্যাংকার’। এর আওতায় ইরানি নৌযানসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। সব মিলিয়ে প্রায় ১০০টি স্থানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
এদিকে পৃথক এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে।
হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সিস্টেম, নৌঘাঁটি ও নৌসম্পদ, সামুদ্রিক মাইন স্থাপনের সামরিক সক্ষমতা এবং যোগাযোগ কেন্দ্র।
মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় বাণিজ্যিক জাহাজ এবং মার্কিন বাহিনীর নিরাপত্তার জন্য তৈরি হওয়া হুমকি মোকাবিলায় এসব হামলা চালানো হয়েছে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম