যোগফল প্রতিবেদক:
আগামী ১৯ সেপ্টেম্বর প্রেসক্লাব যশোরের নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে নির্বাচন পরিচালনা কমিটি। বুধবার দুপুরে প্রেসক্লাবে গিয়ে দায়িত্ব বুঝে নেন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সদস্য সচিব অ্যাডভোকেট আনিছুর রহমান।
দায়িত্ব হস্তান্তরের সময় প্রেসক্লাবের বর্তমান আহ্বায়ক ফকির শওকত, আহ্বায়ক কমিটির সদস্য আহসান কবীর, নূর ইসলাম ও এম. আইউব উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য প্রেসক্লাবের তৃতীয় তলায় একটি কার্যালয় বরাদ্দ নেয় নির্বাচন পরিচালনা কমিটি। এখন থেকে নির্বাচনসংক্রান্ত সব ধরনের প্রাতিষ্ঠানিক ও দাপ্তরিক কার্যক্রম ওই কার্যালয় থেকেই পরিচালিত হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম