যোগফল প্রতিবেদক:
পাবনার সাঁথিয়ায় উপজেলা যুবদলের উদ্যোগে ৪৮ পাউন্ডের কেক কেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সাঁথিয়া অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা যুবদলের সভাপতি ইলিয়াস আহম্মেদ বিপ্লবের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাসুদুল হক মাসুদ।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান খোকন, জাসাসের কেন্দ্রীয় নেতা ও কণ্ঠশিল্পী মুহিন খান, যুবদল নেতা ও বিআরডিবি চেয়ারম্যান জাহিদুজ্জামান রিপন, উপজেলা শ্রমিকদল নেতা মাহবুব এ হাসান টিটু, আতাইকুলা থানা যুবদলের সভাপতি রাজিব আহম্মেদ, রানা হোসেন, ছাত্রদল নেতা রাফুল ও লিমনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে ৪৮ পাউন্ডের কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন এবং ইছামতি নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম