যোগফল প্রতিবেদক:
জাতীয় সংসদে আরও ১০টি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সভাপতি করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাস হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকীর সঙ্গে কমিটির সদস্য হিসেবে রয়েছেন—বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, আলতাফ হোসেন চৌধুরী, লুৎফুল্লাহেল মাজেদ, সৈয়দ জাহাঙ্গীর আলম, আলহাজ জসিম উদ্দিন আহমেদ, মোছা. সুরাইয়া জেরিন, শওকত আরা আক্তার, মাছুম মোস্তফা ও মোহাম্মদ আবু তালিব।
নতুন দায়িত্বের মাধ্যমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা এবং সংশ্লিষ্ট বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটির নেতৃত্ব দেবেন আবুল কালাম আজাদ সিদ্দিকী।
এদিন জাতীয় সংসদে আরও নয়টি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। এসব কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, সংসদে জবাবদিহি নিশ্চিত করা এবং বিভিন্ন বিষয়ে সুপারিশ দেওয়ার দায়িত্ব পালন করবে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম