যোগফল প্রতিবেদক:
রগুনার বেতাগীতে বসতঘরের খুঁটির সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাবনী (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লাবনী ওই গ্রামের মো. রমজান খানের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পরিবারের সদস্যরা রমজানের দোতলা টিনশেড ঘরের একটি খুঁটির সঙ্গে লাবনীকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে কী কারণে লাবনীর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশীদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম