যোগফল প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় চিহ্নিত ও তাদের বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত খেলাটির লক্ষ্য ছিল তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের জন্য তাদের প্রস্তুত করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকরা।
দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীরা ফুটবল খেলায় অংশ নেয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসার সুযোগ তৈরি হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম