যোগফল প্রতিবেদক:
ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চক্রান্তকারীরা বারবার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতির এই বন্ধন যুগ যুগ ধরে অটুট থাকবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের সদস্যদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ধর্মীয় বিষয়গুলো দেখভালের জন্য বিভিন্ন কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি দেশের সব মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করেছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, সব ধর্মের মানুষের সহাবস্থান ও সম্প্রীতির পরিবেশ প্রতিষ্ঠায় জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম