যোগফল প্রতিবেদক:
রাজধানীর বনানী থানা এলাকার কড়াইল টিএন্ডটি কলোনির বাসা থেকে ৯১ বছর বয়সী মো. আকালী মালিতা নিখোঁজ হয়েছেন। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ৭৫৭ নম্বর বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
ছেলের চাকরির কারণে তিনি ঢাকায় বসবাস করলেও তার স্থায়ী ঠিকানা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ধোনাইগঞ্জ সোনাতনপুর গ্রামে।
এ ঘটনায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) বনানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার ছেলে রফিকুল ইসলাম। জিডি নম্বর ৩১৮/৪/০৯/২০২৬।
নিখোঁজ আকালী মালিতার উচ্চতা প্রায় পাঁচ ফুট। বাসা থেকে বের হওয়ার সময় তিনি খালি পায়ে ছিলেন। পরনে ছিল গাঢ় সবুজ লুঙ্গি ও সবুজ-নীল রঙের পাঞ্জাবি। তার গায়ের রং কালো, চুল সাদাকালো এবং দাড়ি পাকা। তিনি কানে কম শোনেন এবং স্পষ্টভাবে কথা বলতে পারেন না।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: রফিকুল ইসলাম (ছেলে) — ০১৫৫২-৩৩২০১৯, ০১৯৭৭-৯১২২০০।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম