যোগফল প্রতিবেদক:
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।
সাক্ষাৎকালে ভারতীয় হাইকমিশনার রাষ্ট্রপতিকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের জনগণের সেবায় তার সাফল্য কামনা করেন।
এ সময় বাংলাদেশ ও ভারতের অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধনের বিষয়টি গুরুত্ব পায়।
সৌজন্য সাক্ষাতে দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক অংশীদারত্ব আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম