যোগফল প্রতিবেদক:
রাজধানীর ৯টি এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইন স্থানান্তর, নতুন ভাল্ভ স্থাপন ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহিবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট ও এর আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
এ সময়ে এসব এলাকার আবাসিক ও বাণিজ্যিক—সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, শাহজাহানপুর রেলক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে ভাল্ভ স্থাপন করা হবে। একই সঙ্গে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কারণে বিতরণ লাইন স্থানান্তরের কাজের টাই-ইন করা হবে। এসব কাজের জন্য নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
এ ছাড়া গ্যাস সরবরাহ বন্ধ থাকার সময় সংশ্লিষ্ট এলাকার আশপাশেও স্বল্প চাপের সমস্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম