যোগফল প্রতিবেদক:
জকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটির সভাপতি হিসেবে মো. শাহজাহানের নাম প্রস্তাব করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।
সংসদীয় কমিটির নিয়ম অনুযায়ী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী সংসদ সদস্য হলে তিনি এ কমিটির সদস্য হিসেবে থাকবেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—নাটোর-১ আসনের ফারজানা শারমীন, চট্টগ্রাম-১৩ আসনের সরওয়ার জামাল নিজাম, ময়মনসিংহ-১ আসনের মোহাম্মদ সালমান ওমর, মহিলা আসন-৩০-এর আরিফা সুলতানা, মহিলা আসন-১১-এর নিপুন রায় চৌধুরী, রাজশাহী-১ আসনের মো. মুজিবুর রহমান, গাইবান্ধা-১ আসনের মো. মাজেদুর রহমান এবং কুড়িগ্রাম-৪ আসনের মো. মোস্তাফিজুর রহমান।
মো. শাহজাহান নোয়াখালী-৪ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ষষ্ঠ জাতীয় সংসদে তিনি হুইপের দায়িত্ব পালন করেন। পরে অষ্টম জাতীয় সংসদে খাদ্য, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
চলতি জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতির দায়িত্বও পেয়েছিলেন মো. শাহজাহান।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম