যোগফল প্রতিবেদক:
দেশের বাজারে নতুন করে স্বর্ণ ও রুপার গহনার দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকায়। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।
বাজুসের নির্ধারিত নতুন দাম বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন করে দাম নির্ধারণ না করা পর্যন্ত দেশের বাজারে এই দরেই স্বর্ণ ও রুপার গহনা বিক্রি হবে।
বাজুসের নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা।
এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকায়।
অন্যদিকে, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা। ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ২৫৭ টাকা দরে বিক্রি হচ্ছে।
সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম রাখা হয়েছে ৩ হাজার ২০৮ টাকা।
দেশে স্বর্ণ ও রুপার গহনার দাম নির্ধারণ ও পরিবর্তনের দায়িত্ব পালন করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম