যোগফল প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মেয়ের বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় হাওয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার আলুকদিয়া বাজারে দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত হাওয়া বেগম দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের আব্দুল মজিদের স্ত্রী। তিনি মেয়ের বাড়ি সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামে বেড়াতে এসেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রিকশাভ্যান থেকে নেমে আলুকদিয়া বাজারে সড়ক পার হচ্ছিলেন হাওয়া বেগম। এ সময় চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা পিকআপ ভ্যান ও চালককে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করে এবং চালক সুহান আলীকে (২২) আটক করে। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া এলাকার লোকমান মোল্লার ছেলে।
সদর থানার অফিসার ইনচার্জ মারুফ রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম