যোগফল প্রতিবেদক:
চাঁদপুরের মতলব দক্ষিণে মাদকবিরোধী অভিযানে মো. সুমন প্রধান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন অভিযোগে ২৫টি মামলা রয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাপাতিয়া এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমন প্রধানকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার এড়াতে তিনি বিভিন্ন সময় আত্মগোপনে থাকতেন।
মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিক বলেন, সুমন প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম