সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
পাবনা সাঁথিয়ায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে( দ্বিতীয় কিস্তি ) সৃজনী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনা মূল্যে মা ছাগল বিতরণ করা হয়েছে ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে সাঁথিয়া উপজেলার সৃজনী সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে তাদের প্রধান কার্যালয়ে সমাজের পিছিয়ে পড়া দুস্থ অসহায় নারী-পুরুষের মাঝে ১০ জোড়া (২০টি)মা ছাগল বিতরণ করা হয়েছে।
সৃজনী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আকলিমা পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সাঁথিয়া পৌর প্রশাসক আসিফ রায়হান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম সাইদ হোসেন, পৌর আমির হাফেজ আব্দুল গফুর,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাই,সাবেক প্রধান শিক্ষক সাব্বির হোসেন, ধোপাদহ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক প্রমুখ।
প্রধান অতিথি বলেন, সরকারের এটা একটি মহৎ উদ্যোগ। দেশের প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার জন্য বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এনজিও'র মাধ্যমে এবং বিভিন্ন সময়ে সরকারি ভাবে মা ছাগল,বকনা বাছুর, ভেড়া, মহিষ বিতরণ করা হয়। ছাগল বিতরণের আগে প্রতিটি ছাগলকে সাঁথিয়া প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে ভ্যাকসিন প্রদান করা হয়।
যোগফল অনলাইন ডেস্ক