নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আইডিয়াল কলেজের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী জানান, ঢাকা কলেজের শিক্ষার্থীরা হঠাৎ তাদের ওপর হামলা চালান। তবে কী কারণে হামলা করা হয়েছে, তা তিনি জানেন না।
তিনি বলেন, ‘আমরা নতুন শিক্ষার্থী। বাসার দিকে যাচ্ছিলাম। হঠাৎ করেই তারা আমাদের ওপর আক্রমণ করে। এতে আমাদের কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। কয়েকজনের মাথাও ফেটে গেছে।’
ওই শিক্ষার্থী আরও বলেন, ‘আমরা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।’
সংঘর্ষের কারণ ও আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল . কম