ওসি মোল্লা মো. খালিদ হোসেন
নূরে আলম জিকু |নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মো. খালিদ হোসেন বর্তমান সরকারের মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সম্প্রতি "এক দফা এক দাবি, মাদকমুক্ত সমাজ গড়ি" স্লোগানে কাশিমপুরের এলাকায় মাদকবিরোধী মানববন্ধনে তিনি ঘোষণা দেন, জনগণের সহযোগিতা নিয়ে কাশিমপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন করা হবে। কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না।
তিনি নিজের মোবাইল নম্বর জনসাধারণের মাঝে বিতরণ করে বলেন, মাদকের তথ্য পেলেই তাৎক্ষণিক পুলিশকে জানান, পুলিশ সবসময় আপনাদের পাশে আছে।
এছাড়া অপহরণ মামলায় দ্রুত অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে তার সাহসী ভূমিকা এলাকায় প্রশংসা কুড়িয়েছে।
এলাকাবাসীর মতে, *"পুলিশ জনগণের বন্ধু"* - এই কথাটি তিনি কাজে প্রমাণ করেছেন। আগের মতো পুলিশকে ভয় নয়, এখন মানুষ পুলিশের কাছে গিয়ে ভরসা পায়।
যোগফল | অনলাইন | নিউজ ডেস্ক