মো সজিব | গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের মাধবপুর পূর্বপাড়া, রতনারচালা গ্রামে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে রাতুল পালোয়ান নামে এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়। খবর পেয়ে শ্রীপুর থানার এএসআই ইদ্রিস ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পুলিশ ভুক্তভোগী তরুণীকে থানায় নিয়ে যায়। সেখানে তার জবানবন্দি রেকর্ড করা হয়।
স্থানীয় বাসিন্দা সুমাইয়া দাবি করেন, তিনি ঘটনাটি দেখেছেন। তার ভাষ্য অনুযায়ী, তিনি ওই ঘরে গিয়ে অভিযুক্ত রাতুলকে দেখতে পান এবং ভুক্তভোগী তরুণীকে সেখানে দেখতে পান।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রাতুলকে বাড়িতে পায়নি বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট কিছু তথ্য পাওয়া গেছে। তবে ঘটনার প্রকৃত সত্য তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য বুধবার গাজীপুর সদর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে।
ভুক্তভোগীর মা বলেন, “আমি আমার মেয়ের সঠিক বিচার চাই।”
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে রাতুল পালোয়ানকে আসামি করে মামলা করেছেন বলে জানা গেছে। পুলিশ বলছে, মামলার পর থেকে রাতুল পলাতক রয়েছেন। তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে
যোগফল | অনলাইন |নিউজ ডেস্ক