শাকুর মাহমুদ চৌধুরী (উখিয়া) কক্সবাজার:
কক্সবাজারের উখিয়ায় বনবিভাগ ও বিজিবির রেজু আমতলী ক্যাম্পের যৌথ অভিযানে ৫০ টুকরা আকাশমনি গোলকাঠ ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) পরিচালিত অভিযানে জব্দ করা আকাশমনি গোলকাঠের পরিমাণ প্রায় ৮০ ঘনফুট।
অভিযান চলাকালে কাঠ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা একটি ডাম্পার রাস্তায় গাছ ফেলে রেখে পালিয়ে যায়। পরে বনবিভাগ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে ৫০ টুকরা গোলকাঠ ও দুটি মোটরসাইকেল জব্দ করেন।
অভিযানে উপস্থিত ছিলেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান এবং বিজিবির সদস্যরা।
বনবিভাগ জানিয়েছে, জব্দ করা কাঠ ও মোটরসাইকেলের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল. কম