যোগফল প্রতিবেদক:
ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দি মো. জাকারিয়া মোল্লা (৬৩) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (৫ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কারা সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর কারাগারে অসুস্থ হয়ে পড়েন জাকারিয়া মোল্লা। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
কারা সূত্র আরও জানায়, মৃত জাকারিয়া মোল্লা বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দি ছিলেন।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম