যোগফল প্রতিবেদক:
বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট পিক ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ২ হাজার ৪৯৮ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগের আওতাধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) প্রকল্পটি বাস্তবায়ন করবে।
প্রকল্পটি অনুমোদন পেলে রামপালে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়বে। একই সঙ্গে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় সৌরবিদ্যুতের অংশ বাড়ানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হবে।
প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৯৮ কোটি টাকা। বর্তমানে এটি একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম