রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পৃথক অভিযানে ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৭৩টি মামলা করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২১ জন, লালবাগ বিভাগে ৫৫, ওয়ারী বিভাগে ৫৯, মতিঝিল বিভাগে ৭৫, তেজগাঁও বিভাগে ৬০, মিরপুর বিভাগে ১১৪, গুলশান বিভাগে ২৯, উত্তরা বিভাগে ৪২ এবং গোয়েন্দা বিভাগে ১০ জন রয়েছেন।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি, চারটি ছুরি ও একটি স্টিলের কাটার উদ্ধার করা হয়।
এ ছাড়া ২ হাজার ৪৮৪ পিস ইয়াবা ও ২ কেজি ৩৬০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল. কম