যোগফল প্রতিবেদক:
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু পাওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করতে ঘটনাস্থলে যাচ্ছে এসআরবির বোমা নিষ্ক্রিয়করণ দল।
সোমবার (১২ অক্টোবর) এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান।
প্রাথমিকভাবে উদ্ধার হওয়া বস্তুগুলো ককটেল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষা করার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা অন্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম