দিনাজপুরের হিলিতে মাদক বিক্রির চেষ্টার অভিযোগে অজিত কুমার ঘোষ (৪২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছে থাকা একটি ট্রাভেল ব্যাগ থেকে চার বোতল ভারতীয় মদ, একটি মুঠোফোন, আধার কার্ড ও পাসপোর্ট জব্দ করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে হাকিমপুর উপজেলার হিলির মধ্যবাসুদেবপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক অজিত কুমার ঘোষ ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামপুর থানার মাদারগঞ্জ গ্রামের গ্রেন্দ্রনাথের ছেলে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম জানান, মধ্যবাসুদেবপুর এলাকার গণেশ বাবুর চাতালের পাশে এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাঁকে আটক করা হয়।
ওসি আরও জানান, আটক ব্যক্তির কাছ থেকে চার বোতল ভারতীয় মদসহ বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাঁকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
তুলি আক্তার / অনলাইন ডেস্ক / যোগফল.কম
নিউজের বিভাগ: জাতীয়