নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে এক দিনে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সদস্যসহ ৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১২ জন মাদক ব্যবসায়ী, ৪৫ জন মাদকসেবী, বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ২০ জন, তিনজন ছিনতাইকারী, নিয়মিত মামলার ছয়জন আসামি, অন্যান্য ধারায় ছয়জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পাঁচজন সদস্য রয়েছেন।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে পাঁচ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী, পাঁচ মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত তিনজনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ ২০৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী, একজন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ছয়জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী, চার মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত একজন, নিয়মিত মামলার একজন আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্যসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বন্দর থানা পুলিশের অভিযানে সাত মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত তিনজন এবং অন্যান্য ধারায় ছয়জনসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানা পুলিশ ১৪ মাদকসেবী, দুই ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত দুইজন, নিয়মিত মামলার একজন আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করেছে।
রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ী, ১৪ মাদকসেবী, একজন ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত দুইজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া আড়াইহাজার থানা পুলিশ ওয়ারেন্টভুক্ত তিনজন এবং নিয়মিত মামলার চার আসামিসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের গ্রেপ্তার ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারে জেলা পুলিশ নিয়মিত কাজ করছে।’
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম