যোগফল প্রতিবেদক:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ১৮ ও ১৯ অক্টোবরের নির্ধারিত পরীক্ষাগুলো পিছিয়ে নতুন তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ অক্টোবরের পরিবর্তে গণিত (১১৩৭০৩) ও উচ্চাঙ্গ সংগীত (১১৪৫০২) বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, ১৯ অক্টোবরের পরিবর্তে বাংলা সাহিত্য (ঐচ্ছিক), ইংরেজি (ঐচ্ছিক), আরবি, সংস্কৃত, পালি, বেসিক হোম ইকোনমিকস এবং ড্রামা ও মিডিয়া স্টাডিজের ব্যবহারিক দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, উভয় দিনের পরীক্ষা বেলা ১টা ৩০ মিনিটে শুরু হবে। পরীক্ষার প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের পরিবর্তিত সময়সূচি অনুসরণ করে পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম