নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারদের মধ্যে মাদকসহ দুই নারী, আদালতের পরোয়ানাভুক্ত তিন আসামি, ডাকাতি মামলার চার আসামি এবং মাদক সেবনের অভিযোগে ১৪ জন রয়েছেন।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে পুলিশের একাধিক দল এ অভিযানে অংশ নেয়।
পুলিশ জানায়, মাদকসহ গ্রেপ্তার দুই নারী হলেন বৈদ্যের বাজার ইউনিয়নের রায়পুর গ্রামের রুপা বেগম (২১) ও সোনামুই গ্রামের মোছা. মিনা আক্তার (২৮)। তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এ ছাড়া আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মনাইকান্দি গ্রামের মো. রুবেল, বেহাকৈর গ্রামের মো. জুবায়ের খন্দকার ও হাবিবপুর গ্রামের মো. সাদ্দাম।
ডাকাতি মামলায় গ্রেপ্তার চারজন হলেন কলতাপাড়া গ্রামের মো. আমিনুল ইসলাম মানিক (২০) ও আলামিন হোসেন ওরফে সম্রাট (১৯), আলমপুর গ্রামের ইমন (১৯) এবং কুমিল্লার চান্দিনা উপজেলার স্থায়ী বাসিন্দা ও বর্তমানে কলতাপাড়ায় বসবাসকারী মো. সাব্বির (২০)।
অন্যদিকে, মাদক সেবনের অভিযোগে আরও ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন রতনপুর গ্রামের শামসুজ্জামান (৫৫), জোবায়ের (২০) ও টিটু (৪০); কোম্পানীগঞ্জ গ্রামের আব্দুল্লাহ (৪০) ও ইমরান (৩০); রাইজদিয়া গ্রামের মো. ফাহিম ওরফে হিমেল (২০); হাড়িয়া বৈদ্যপাড়ার মাসুম মোল্লা (৩৮); শাহপুর গ্রামের মো. হালিম (৩৫); সাতভাইয়াপাড়া গ্রামের ফারদিন আহাম্মেদ (২৬); আনন্দবাজার গ্রামের মাছুম মিয়া (২৫); সোনাপুরে বসবাসকারী রায়হান (২৯); রূপগঞ্জের নয়ন (২৭); চাঁদপুর সদরের আনোয়ার কাজী (৪২) ও বাবু প্রধানিয়া (২৫)।
সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘অভিযানে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মাদক, ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।’
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম