যোগফল প্রতিবেদক:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কাতারে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশের সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান। গত ১৫ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করে কাতার পুলিশ।
ই-মেইলের মাধ্যমে ইন্টারপোল দুদককে এ তথ্য জানিয়েছে। আজ কমিশনের নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন দুদক সচিব সাইদুর রহমান খান।
শেখ আব্দুল হান্নান ২০২১ সালের ১২ জুন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ১১ জুন তিনি অবসরে যান।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম