যোগফল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. হৃদয় হোসেন শাওন তিনটি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ অর্থসহায়তা তুলে দেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
রোববার রাতে তিনি মোবারকপুর ইউনিয়নের জহরপুর দুর্গামন্দির ও লক্ষ্মীপুর দুর্গামন্দিরসহ তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের আয়োজক ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
চেয়ারম্যান পদপ্রার্থী মো. হৃদয় হোসেন শাওন বলেন, “শারদীয় দুর্গোৎসব সবার জন্য আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে আসে। মোবারকপুর ইউনিয়নে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় থাকুক এটাই আমার প্রত্যাশা। আমি সব সময় মানুষের পাশে থাকতে চাই। সুখে-দুঃখে এবং বিপদে-আপদে সবার পাশে থাকার চেষ্টা করব।
এ সময় উপস্থিত ছিলেন মোবারকপুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ইসমাইল হোসেন, জেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য কেতাব উদ্দিন, ইউনিয়ন বিএনপির সদস্য জিন্নুর রহমান, আলহাজ কফুল উদ্দিন, নাসির উদ্দীনসহ স্থানীয় নেতাকর্মীরা।