মনজুরুল ইসলাম বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ-এর বিশেষ সাধারণ সভার মাধ্যমে ব্যবস্থাপনা কমিটির ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), বেলকুচি-র আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
১৯ অক্টোবর (সোমাবার) সকালে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষণ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-০৫ (বেলকুচি-চৌহালী) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ আমিরুল ইসলাম খান (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার জনাব আফরিন জাহান।
উক্ত সভায় সভাপতিত্ব করেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ইউসিসিএলিঃ নির্বাচন-২৬ পরিচালনা কমিটির সভাপতি ডাঃ নাজমুল হক।
অনুষ্ঠানে বেলকুচি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল খালেকের সঞ্চালনায় অন্যন্য মধ্যে উপস্থিত ছিলেন বলকুচি উপজেলা বিএনপির সাবেক সাবেক সাধারন সম্পাদক আলহাজ আব্দুর রাজ্জাক মন্ডল,সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আযম,বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ নূরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন,উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক মোঃ রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক সদস্য মোঃ জাহিদুল হক মুক্তা, পৌর বিএনপির সাবেক সদস্য মোঃ মামুন হোসেন বরাত,পৌর বিএনপির সাবেক সদস্য মোঃ মোনোয়ার হোসেন শামীম, পৌর বিএনপির সাবেক সদস্য মোঃ বিপ্লব সরকারসহ যুবদল, ছাত্রদল সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা উপজেলার সমবায় ভিত্তিক পল্লী উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটিতে সাবেক যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনিকে (সভাপতি) ও পৌর যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম কে (সহ সভাপতি)করে কমিটির ফলাফল ঘোষণা করা হয়।