মনজুরুল ইসলাম ।। সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ২ নং রাজাপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড আগুরিয়া,শাহপুর ও হরিনাথপুর গ্রামের সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন বিশিষ্ট সমাজসেবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদত হোসেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ৮নং ওয়ার্ডের আগুরিয়া,শাহপুর ও হরিনাথপুর গ্রামের সর্বস্তরের ভোটার, মুরব্বি ও যুবসমাজের সঙ্গে গণসংযোগ এবং মতবিনিময় শুরু করেছেন।
মতবিনিময় ও জনসংযোগকালে মোঃ শাহাদত হোসেন বলেন, “আমি ক্ষমতার লোভে নয়, মানুষের সেবা করার সুযোগ চেয়ে নির্বাচনে মেম্বার প্রার্থী হতে চাই। আগুরিয়া,শাহপুর ও হরিনাথপুর সহ ৮নং ওয়ার্ডের সাধারণ মানুষ যেন তাদের প্রাপ্য নাগরিক অধিকার ও সুযোগ-সুবিধা সহজে পায়, সেটাই আমার মূল লক্ষ্য। জনগণের পাশে থেকে একটি মডেল ও বৈষম্যহীন ওয়ার্ড গড়ে তুলতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও জানান, নির্বাচিত হলে ওয়ার্ডের কাঁচা-পাকা রাস্তাঘাট সংস্কার, সুপেয় পানির সংকট নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বয়স্ক ও বিধবা ভাতাসহ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাগুলো প্রকৃত অসচ্ছলদের মাঝে কোনো প্রকার স্বজনপ্রীতি ছাড়া স্বচ্ছতার সাথে বণ্টন করবেন। এছাড়া এলাকার যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে শিক্ষা ও ক্রীড়ামূলক কর্মকাণ্ডে উৎসাহিত করারও প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, কৃষকদের সার, বীজ, বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতা, গর্ভবতি ভাতা সহ কৃষি উপকরণের সঠিক বণ্টন নিশ্চিতকরণ এবং স্থানীয় তাঁত শিল্পের সার্বিক সহায়তায় ভূমিকা রেখে ইউনিয়ন পরিষদ কেন্দ্রিক পরিষেবাগুলো যেন দুর্নীতিরোধ করে সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে পৌঁছে দিয়ে সার্বিক ভাবে জনগণের ভালবাসা সহযোগিতা কামনা করেন তিনি।
এলাকায় গণসংযোগের সময় স্থানীয় মুরুব্বিয়ান, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় মোঃ শাহাদত হোসেন আসন্ন নির্বাচনে ৮নং ওয়ার্ডবাসীর কাছে দোয়া, পরামর্শ এবং আন্তরিক সমর্থন ও সহযোগিতা কামনা করেন।