মোঃ সিমান্ত তালুকদার ।। রায়গঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা সম্পর্কের জেরে এক বিবাহিত নারী ও এক যুবককে আটকের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। বর্তমানে স্থানীয় এক প্রভাবশালী নেতার নেতৃত্বে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল রানা (২৫) নামে এক যুবকের সঙ্গে বৃষ্টি খাতুন (২৪) নামে এক বিবাহিত নারীর প্রায় তিন মাস ধরে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। জুয়েল একটি বেসরকারি এনজিওতে চাকরি করেন। অন্যদিকে, বৃষ্টি খাতুনের স্বামী মো. আলহাজ্ব এবং তাঁদের দুটি সন্তান রয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ১৯ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ওই নারী ও যুবককে একসঙ্গে দেখতে পেয়ে পরিবারের সদস্যরা তাঁদের আটক করেন। এ সময় নারীর স্বামী আলহাজ্বের ভাই রব্বীসহ যুবকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
পরে তাঁদের নারীর স্বামীর বাড়ি থেকে স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে রায়গঞ্জের এক প্রভাবশালী নেতার নেতৃত্বে বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।