শাকুর মাহমুদ চৌধুরী, (উখিয়া) কক্সবাজার:
কক্সবাজারের উখিয়ায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে নিয়মিত মামলার তিন আসামি ও পরোয়ানাভুক্ত দুই আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের শুক্রবার (২৩ অক্টোবর-২০২৬) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত মামলায় গ্রেপ্তার তিনজন হলেন- উখিয়ার রাজাপালং ইউনিয়নের ওয়ালাপালং ডেইলপাড়ার জাফর আলমের ছেলে মো. সুলতান (৩৫), একই এলাকার নুরুল ইসলামের স্ত্রী মমতাজ বেগম (৫০) এবং পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়ার আব্দুস ছবুরের ছেলে ছৈয়দুল বশর (৩৫), যিনি ছিয়ক ও সিসি নামেও পরিচিত।
অন্যদিকে, পরোয়ানামূলে গ্রেপ্তার দুজন হলেন- হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিল এলাকার মৃত এরশাদ মিয়ার ছেলে শাহ আলম এবং উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের সি/১৩ ব্লকের বাসিন্দা মো. ইব্রাহিম। পুলিশ জানায়, গ্রেপ্তার পাঁচজনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, উখিয়া থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধে জড়িত ব্যক্তি ও আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে
। আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে উখিয়া থানা-পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক যোগফল. কম