বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৫ অক্টোবর) সকালে হাসপাতালে গিয়ে ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন রাষ্ট্রপতি। এ সময় তিনি মন্ত্রীর চলমান চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
রাষ্ট্রপতি ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম