রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীর তীর থেকে ২ কেজি হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তবে এ ঘটনায় প্রাথমিকভাবে কাউকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত দেড়টার দিকে গোদাগাড়ী উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় টনি মেম্বারের ঘাটের পাশে নদীর তীরবর্তী ঝোপের কাছ থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
এসআরবি-৫-এর মিডিয়া সেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের সদর কোম্পানির একটি অপারেশন দল ওই এলাকায় অভিযান চালায়। পরে আশপাশে তল্লাশি চালিয়েও হেরোইনের মালিককে খুঁজে পাওয়া যায়নি। এ কারণে পরিত্যক্ত অবস্থায় জব্দ তালিকা তৈরি করে হেরোইনগুলো জব্দ করা হয়।
উদ্ধার করা হেরোইন পরবর্তী সময়ে সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৫ আরও জানায়, হেরোইনের মালিকানা শনাক্ত করতে অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম