মনজুরুল ইসলাম ।। সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচিতে মোঃ নূর নবী (৩০) নামে এক যুবককের গলায় ওড়না পেচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। নিহত মোঃ নূর নবী বেলকুচি উপজেলা রাজাপুর ইউনিয়ন কদমতলী গ্রামের মোঃ কেরামত আলীর ছেলে।
৩০ শে অক্টোবর শুক্রবার সকালে নিজ বসতবাড়ির উত্তর পাশে ঘরসংলগ্ন খড়ির ঘরের পাইরের সঙ্গে পুরাতন ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত ছিলেন বলে জানা যায়।
ভিকটিমের ভাতিজি মোছা. তামান্না খাতুন কুরআন শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে মসজিদে যাওয়ার পথে খড়ির ঘরের দরজা খোলা অবস্থায় ভিকটিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ সময় তাঁর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট ওয়ার্ডের গ্রাম পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তীতে গ্রাম পুলিশ থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে নিহত নূর নবীর মরদেহ থানায় নিয়ে যায়।
পরিবারের সদস্যদের ভাষ্যমতে, ভিকটিম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায় দুই বছর আগে সংঘটিত একটি সড়ক দুর্ঘটনার পর থেকে তাঁর মানসিক অবস্থার অবনতি ঘটে। এ ছাড়া তিনি দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন এবং মাঝেমধ্যে আত্মহত্যার চেষ্টা করতেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। পরিবারের সদস্যরা ধারণা করছেন, শারীরিক ও মানসিক সমস্যার কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এবিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ মোক্তারুজ্জামান জানান, আজ সকালে রাজাপুর ইউনিয়ন কদমতলী গ্রামে মোঃ নূর নবী নামে এক যুবক গলায় ফাঁস নিয়ে মারা গেছে মোবাইল ফোনে সংবাদ পাই, পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে, প্রাথমিক অবস্থায় ফাঁস নেওয়ার কোন কারন যানা যায়নি, ময়নাতদন্তের পর এঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।