পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় বাগদা চিংড়ি চাষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে চাষিদের সঙ্গে মতবিনিময় করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার সোলাদানা ইউনিয়নের ছালুবুনিয়ায় বাগদা চিংড়ি ক্লাস্টারের চাষিদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াসিউজ্জামান চৌধুরী ও প্রাণিসম্পদ কর্মকর্তা পার্থ প্রতিম রায়।
সভায় সার্বিক পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এ সময় ছালুবুনিয়া বাগদা চিংড়ি ক্লাস্টারের চাষিবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে বাগদা চিংড়ি চাষের বিদ্যমান সমস্যা, উৎপাদন বৃদ্ধি, চাষের আধুনিক পদ্ধতি এবং এ খাতের উন্নয়ন ও সম্ভাবনাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে চাষিদের সঙ্গে আলোচনা করেন মৎস্য সচিব।