মনজুরুল ইসলাম ।। সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী এনায়েতপুর ৯নং খকনী ইউনিয়নকে একটি সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত, আধুনিক এবং সুশৃঙ্খল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এনায়েতপুর থানা যুবদলের সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম রাজ।
তিনি ইতিমধ্যেই নির্বাচনকে সামনে রেখে খুকসাইদুল ইসলাম রাজেরনী ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডের গ্রাম,পাড়া ও মহল্লায় গণসংযোগ করে সাধারণ মানুষের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করে জনপ্রিয়তার শীর্ষ অবস্থান করছেন।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে মামলা হামলা জেল জুলুম নির্যাতন সহ্য করে আজকে তিনি এই অবস্থায় এসেছেন।
এজন্যই দলের কাছে তার প্রত্যাশা,দল যদি তাকে মনোনয়ন ও সমর্থন দেন এবং জনগণের ভোটে যদি তিনি নির্বাচিত হতে পারেন,তাহলে খুকনী ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নসহ সন্ত্রাস,চাঁদাবাজ, দুর্নীতি ও মাদকমুক্ত ৯ নং খুকনী ইউনিয়ন গড়তে উন্নয়নে কাজ করে যাবেন তিনি।
সম্প্রতি সুনির্দিষ্ট উন্নয়নের রূপরেখা তুলে ধরে সাংবাদিকদের বলেন, খুকনী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের মাঝে তার এই উন্নয়নমুখী ভাবনা ও নির্বাচনী ইশতেহার ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সচেতন মহলের সাথে আলাপকালে এবং বিভিন্ন উঠান বৈঠকে তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে নিজের সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরেন।
এলাকার কৃষকদের ভাগ্যোন্নয়নে কৃষকদের উৎপাদন বৃদ্ধির জন্য আধুনিক কৃষি যন্ত্রপাতির পাশাপাশি উন্নত মানের বীজ ও কীটনাশক কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন তিনি।
এছাড়া তাঁত শিল্প সমৃদ্ধ খকনী ইউনিয়নের তাঁতি ও শ্রমিকদের কল্যাণে কাঁচামাল—যেমন রঙ ও সূতাসহ অন্যান্য উপকরণের দাম সহনীয় পর্যায়ে এনে তাঁত মালিকদের অধিক মুনাফা নিশ্চিত করা এবং শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদানের কার্যকর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন তিনি।
শিক্ষার বিস্তার ও স্বাস্থ্যসেবা প্রসঙ্গে মোঃ সাইদুল ইসলাম রাজ বলেন, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে শিক্ষার পরিবেশ আরও গতিশীল করা হবে।
পাশাপাশি, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ইউনিয়ন ভিত্তিক কমিউনিটি ক্লিনিকগুলো বিশেষ মনিটরিংয়ের মাধ্যমে চিকিৎসাসেবার মান আরও উন্নত করাই হবে তার অন্যতম প্রধান লক্ষ্য।
‘জনসেবা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায়... সংকল্প আছে যার, জনপ্রতিনিধি হওয়ার অধিকার তার’—এই স্লোগানকে ধারণ করে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে খকনী ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় সমর্থন ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ও সমর্থন প্রত্যাশা করেছেন।