বিয়ে ও জীবনসঙ্গী নির্বাচনের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করে রসাত্মক মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা। তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়েছে।
রোববার (৮ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘লজ্জায় মুখ ঢাকা এড়াতে বিয়ের আগে শিওর হয়ে নিন আপনার শামি বাই কিনা।’
পোস্টটির মন্তব্যের ঘরে নিজের বক্তব্যের ব্যাখ্যায় তিনি আরও লেখেন, ‘বিবাহিতরা পিঞ্চ কইরেন না। সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না।’
তার এই রসাত্মক মন্তব্যটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পোস্টটি ঘিরে ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের হাস্যরসাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম