পাবনা প্রতিনিধি ।। যোগফল অনলাইন
পাবনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ৫ নভেম্বর সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।
নবগঠিত পাবনা জেলা আহ্বায়ক কমিটির নেতারা জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশরাফ, ওসিডিবি আব্দুস সালাম এবং পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা আহ্বায়ক মতিউর রহমান হীরা, সদস্যসচিব আলাউদ্দিন খানসহ জেলা পর্যায়ের সদস্য ও নেতাকর্মীরা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা আহ্বায়ক মতিউর রহমান হীরা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। পাবনা জেলার মুক্তিযোদ্ধাদের সন্তানদের সংগঠিত করে মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে কাজ করতে চায় সংগঠনটি। এ লক্ষ্যে ভবিষ্যতে বিভিন্ন কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় সংগঠনটির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, ইদ্রিস আলী ইসরাত, তোফাজ্জল হোসেন হিরোক, সদস্য রবিউল ইসলাম, রিপু, মনিরুল ইসলাম, মিজানুর রহমান মিজানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।