বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা কাজল দেবনাথের শাশুড়ি এবং পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক পদ্মাবতী দেবীর মা তরু দেবী মারা গেছেন। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ৮৬ বছর বয়সে তিনি পরলোকগমন করেন।
তরু দেবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।
এক যৌথ শোকবার্তায় তারা মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ ছাড়া পরিষদের সব পর্যায়ের নেতারা পরম করুণাময়ের কাছে তরু দেবীর স্বর্গীয় আত্মার চিরশান্তি কামনা করেছেন। একই সঙ্গে কাজল দেবনাথ, পদ্মাবতী দেবীসহ পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম