অভিজ্ঞতা ছাড়াই অফিসার পদে চাকরির সুযোগ দিচ্ছে দেশের শিল্পপ্রতিষ্ঠান নাবিল গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘কাস্টমার সার্ভিস অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। ইতোমধ্যে আবেদন শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের ডিবিএম অথবা বিএসসি ডিগ্রিধারী হতে হবে। আবেদনকারীদের বয়স ২৩ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এ পদে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।
একনজরে নিয়োগ বিজ্ঞপ্তি:
প্রতিষ্ঠানের নাম: নাবিল গ্রুপ
বিভাগের নাম: টেকনিক্যাল
পদের নাম: কাস্টমার সার্ভিস অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: ডিবিএম অথবা বিএসসি
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
বয়সসীমা: ২৩-৩০ বছর
বেতন ও সুযোগ-সুবিধা: আলোচনা সাপেক্ষে
কর্মস্থল: দেশের যেকোনো জেলা
আবেদনের সময়সীমা ও পদ্ধতি:
আবেদন শুরু: ১১ নভেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৬
আবেদন পদ্ধতি: অনলাইনে