সাপ্তাহিক ছুটির দিনে পরিবারের সঙ্গে কেনাকাটা কিংবা ঘুরতে বের হন অনেকেই। তবে আগে থেকে খোঁজ না নিয়ে বের হলে গন্তব্যে গিয়ে মার্কেট বা দর্শনীয় স্থান বন্ধ পেয়ে বিড়ম্বনায় পড়তে হতে পারে।
তাই বাসা থেকে বের হওয়ার আগে জেনে নিন, শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট, মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে।
শুক্রবার বন্ধ থাকবে যেসব মার্কেট
পুরান ঢাকা ও আশপাশের এলাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ মার্কেট শুক্রবার বন্ধ থাকে। এর মধ্যে রয়েছে আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুরের কাপড়ের দোকান, ছোট কাটরা ও বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেট।
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে
ব্যবসায়িক নিয়ম অনুযায়ী শুক্রবার যেসব এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকে, সেগুলোর মধ্যে রয়েছে বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল এলাকা, লালবাগ, কোতোয়ালি থানা এলাকা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারীবাজার, চাঁনখারপুল এবং গুলিস্তানের দক্ষিণ অংশ।
শুক্রবার বন্ধ থাকবে যেসব দর্শনীয় স্থান
বিজয় সরণিতে অবস্থিত বাংলাদেশ সামরিক জাদুঘর প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ থাকে। সপ্তাহের অন্যান্য দিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে।
অন্যদিকে, আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরও বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে। শনিবার থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীরা জাদুঘরটি ঘুরে দেখতে পারেন।
তাই কেনাকাটা বা ঘোরাঘুরির পরিকল্পনা করার আগে মার্কেট ও দর্শনীয় স্থানগুলোর সাপ্তাহিক বন্ধের দিন জেনে নেওয়া ভালো।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম