রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মিরাজ উদ্দিন মিয়া (৫০)।
শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আড়াইটার দিকে তুরাগ থানাধীন শুক্রভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, মিরাজ উদ্দিন মিয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তুরাগ থানার ৫৩ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি। রেকর্ডপত্র পর্যালোচনা করে পুলিশ জানতে পেরেছে, তিনি উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি মামলার এজাহারনামীয় আসামি।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম