আগামী ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘পাপের বোঝা বেশি বলেই দেশ ছেড়ে পালিয়েছে যারা, তারাই এখন নানা ষড়যন্ত্র করছে।’
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের যুব উপজেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারও সঙ্গে আপস করবে না জামায়াতে ইসলামী।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকারকে জামায়াত এখনই ফ্যাসিস্ট বলতে চায় না। তবে ফ্যাসিস্টের রেখে যাওয়া ভাইরাস সরকারের মধ্যে রয়েছে।
এ সময় স্থানীয় নির্বাচনে ‘ভোট ডাকাতদের’ কোনো ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন জামায়াত আমির।
একই সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, ভারতের বিভিন্ন সরকারি সূত্র থেকে সংবাদ পরিবেশন করা হচ্ছে যে, পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সামরিক বিমানে নিয়ে যেতে হবে এবং তাকে নিরাপত্তা দিতে হবে।
তিনি বলেন, একটি প্রতিবেশী দেশ হিসেবে ভারতের এ ধরনের কথা বলার কোনো অধিকার নেই।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম