জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রূপচর্চাবিষয়ক প্রতিষ্ঠান পারসোনা বিউটি কেয়ার লিমিটেড। প্রতিষ্ঠানটি কাস্টমার কেয়ার বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতোমধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত।
আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ১৮ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত। কর্মস্থল হবে ঢাকা জেলায়।
প্রতিষ্ঠানের নাম: পারসোনা বিউটি কেয়ার লিমিটেড
বিভাগ: কাস্টমার কেয়ার
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, পূর্ণকালীন
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তর
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
বেতন: ১৮ হাজার থেকে ২৫ হাজার টাকা
বয়সসীমা: নির্ধারিত নয়
আবেদন শুরু: ১৪ নভেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১২ ডিসেম্বর ২০২৬
আবেদন পদ্ধতি: অনলাইনে
কর্মস্থল: ঢাকা। প্রার্থীকে ঢাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন ও বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম