যোগফল প্রতিবেদক:
হরমুজ প্রণালির পূর্ব দিকে সাগরে নৌ-মাইনে আঘাত লেগে একটি বাণিজ্যিক তেলের ট্যাংকারে আগুন ধরে গেছে। বিস্ফোরণের পর জাহাজটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী।
সোমবার (১৬ নভেম্বর) সকালে জাহাজটি একটি নিষিদ্ধ সামুদ্রিক এলাকায় প্রবেশের পর মাইনে আঘাতপ্রাপ্ত হয় বলে নৌবাহিনীর জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, জাহাজের অবস্থান শনাক্ত করার ব্যবস্থা বন্ধ রাখা এবং অনুমতি ছাড়া নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণ সামুদ্রিক এলাকায় প্রবেশ করলে সংশ্লিষ্ট জাহাজগুলো গুরুতর বিপদের মুখে পড়তে পারে।
তবে ক্ষতিগ্রস্ত ট্যাংকারটির নাম, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না কিংবা জাহাজটির ক্ষয়ক্ষতির পরিমাণ কত—এসব বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইরানের নৌবাহিনী।
এদিকে, হরমুজ প্রণালির আশপাশে এ ঘটনার পর সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম