ঝিনাইদহের কালীগঞ্জে তৌফিক ওমর সাব্বির (২৮) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) রাতে শহরের আড়পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার সাব্বির শহরের আড়পাড়া এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে। তিনি ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহসম্পাদক।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সাব্বিরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কালীগঞ্জ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের দুটি মামলার আসামি। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম