রাজশাহীর দুর্গাপুরে পুলিশের পৃথক অভিযানে চার মাসের সাজাপ্রাপ্ত এক আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে উপজেলার বাজুখলসি ও বখতিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বাজুখলসি মেঘপাড়া গ্রামের আবু কালামের ছেলে আলামিন এবং বখতিয়ারপুর গ্রামের ভুলু সরকারের ছেলে সেন্টু সরকার।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, মাদকবিরোধী অভিযান ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় পৃথক স্থান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তার সেন্টু সরকার একটি সিআর মামলায় চার মাসের সাজাপ্রাপ্ত আসামি। অন্যদিকে আলামিন একটি জিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। শুক্রবার দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম